এবারের শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর-জানুয়ারি পূর্বাভাসে বলা হয়েছে, তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, বিশেষত নদ-নদীর অববাহিকায়।
শীতে ছয় শৈত্যপ্রবাহের পূর্বাভাস, দু-তিনটি হতে পারে তীব্র
Source: Daily Bangladesh