রাজ্য সরকারি কর্মীদের জন্য দু'চাকা কেনার ঋণসীমা বাড়িয়েছে অর্থ দফতর। প্রথমবার ইলেকট্রিক স্কুটার বা বাইক কিনলে সর্বোচ্চ ১ লক্ষ ৫০ হাজার টাকা, পেট্রলচালিত দু'চাকায় ১ লক্ষ ২০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে। কর্মীর পাঁচ বা ছয় মাসের মূল বেতন ও গাড়ির দামের মধ্যে কম অঙ্কটি চূড়ান্ত হবে। ঋণ অনুমোদনের জটিল প্রক্রিয়াও সরল করা হচ্ছে।
সরকারি কর্মীদের দু'চাকা কিনতে ঋণসীমা বাড়াল নবান্ন
Source: Bangla Hunt