কলকাতা পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট রায় ঘোষণার আগে প্রকাশ করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন, বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওয়ার্ড পুনর্বিন্যাস ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করার বিরুদ্ধে বাম নেতা দীপু দাসের মামলায় চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। আগামী ৬ নভেম্বর রায় ঘোষণা করতে পারে আদালত।
কলকাতা পুরসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশে নিষেধ হাইকোর্টের
Source: Asianet Bangla