দুর্গাপুজোর নামে ইউনেস্কোর লোগো ব্যবহার করে কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ সহযোগী ধ্রুবজ্যোতি বসুকে বুধবার রাতে কলকাতার পোদ্দার কোর্টের কাছে গ্রেপ্তার করে লালবাজারের SIT। তিনি মাস আর্টের সচিব ছিলেন এবং পাস বিক্রির প্রক্রিয়ায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে তদন্তকারীদের দাবি। ইন্দ্রনীল ২৮ অক্টোবর গ্রেপ্তার হন; ধ্রুবজ্যোতির আগাম জামিন সম্প্রতি হাই কোর্টে খারিজ হয়।
দুর্গাপুজো দুর্নীতিতে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ ধ্রুবজ্যোতি গ্রেপ্তার
Source: Hindustan Times Bangla