জনগণনার কাজের কারণে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন। জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশজুড়ে জনগণনায় বহু শিক্ষক যুক্ত থাকায় পরীক্ষার আয়োজনে সমস্যা হতে পারে। পূর্বনির্ধারিত ১৫ ফেব্রুয়ারির বদলে মাধ্যমিক ২ মার্চ থেকে এবং উচ্চমাধ্যমিক ১৬ মার্চ বা দোলযাত্রার পর শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। চূড়ান্ত সূচি পরে ঘোষণা হবে।
জনগণনার জেরে পিছোচ্ছে ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক
Source: Bangla Hunt