শান্তিনিকেতনে এবারের পৌষ মেলা অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৯ ডিসেম্বর। বিশ্বভারতী ও জেলা প্রশাসনের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতবারের মতো পূর্বপল্লীর মাঠেই মেলা বসবে। মেলা শেষের ৪৮ ঘণ্টার মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে, নইলে জরিমানা হতে পারে। ১৫ নভেম্বর থেকে অনলাইনে স্টল বুকিং শুরু হবে।
শান্তিনিকেতনে ২৩-২৯ ডিসেম্বর পৌষ মেলা
Source: Bangla Hunt