ইজরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা আগামী রবিবার ঘোষণা করবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। ২৭ অক্টোবরের নির্বাচনের পর ১২০ আসনের নেসেটে কোনো জোটের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকটকে ৬৭ সাংসদ সমর্থন জানিয়েছেন, বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে ৪৬ জন। আরব দলগুলোর সমর্থন আইজেনকটের অঙ্ক বাড়ালেও জোটগত মতবিরোধ এখনও বড় চ্যালেঞ্জ।
নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণে রবিবার প্রেসিডেন্টের সিদ্ধান্ত
Source: Hindustan Times Bangla