আনুষ্ঠানিক ঘোষণার আগেই iQOO 16 স্মার্টফোনটি ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন ডেটাবেসে নথিভুক্ত হয়েছে, যা দক্ষিণ-পূর্ব এশিয়ায় লঞ্চের সম্ভাবনা জোরালো করেছে। ফোনটি গত সেপ্টেম্বরে চীনে লঞ্চ হয়, যেখানে ১২GB র্যাম ও ২৫৬GB স্টোরেজের বেস ভ্যারিয়েন্টের দাম ছিল ৫,৯৯৯ চিনা ইউয়ান, আনুমানিক ৮৬ হাজার টাকা। ভারতে ১৫ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে লঞ্চের জল্পনা রয়েছে, তবে সংস্থার তরফে কোনো তারিখ নিশ্চিত করা হয়নি।
iQOO 16-এর বৈশ্বিক লঞ্চের ইঙ্গিত, ইন্দোনেশিয়ায় সার্টিফিকেশন
Source: Kolkata 24x7