দীপাবলির ঠিক আগে দিল্লির গড় বায়ু গুণমান সূচক ৩৮২-এ পৌঁছনোয় গোটা এনসিআর জুড়ে গ্র্যাপের তৃতীয় ধাপের নিষেধাজ্ঞা জারি করেছে বায়ু গুণমান ব্যবস্থাপনা কমিশন। নির্মাণ ও ভাঙার কাজ বন্ধ, বিএস-৩ পেট্রোল ও বিএস-৪ ডিজেল গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা এবং পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ রেখে অনলাইন ক্লাসের নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট দীপাবলিতে গাড়ির চাপকে দূষণ বৃদ্ধির অন্যতম কারণ বলে মন্তব্য করেছে।
দীপাবলির আগে দিল্লিতে গ্র্যাপ-৩ জারি, একিউআই ৩৮২
Source: The Wall Bengali