ভারতীয় পেসার মহম্মদ শামি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। ২০১৩ সালের ৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেকের ঠিক ১৩ বছর পর, শুক্রবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় এই সিদ্ধান্ত জানান ৩৬ বছর বয়সি শামি। ৬৪ টেস্টে ২২৯ উইকেট নিয়েছেন তিনি। সীমিত ওভারের ক্রিকেট ও প্রথম শ্রেণির ম্যাচে বাংলার হয়ে খেলা চালিয়ে যাবেন।
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি
Source: Asianet Bangla