দীপাবলি ও ছটপুজোর ভিড় সামলাতে হাওড়া-নয়াদিল্লি এবং সাবৌর-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে দুটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। নভেম্বরের নির্দিষ্ট দিনে এই দুটি ট্রেন মোট ১৮টি ট্রিপ করবে। পূর্ব রেল জানিয়েছে, ট্রেনগুলিতে জেনারেল, স্লিপার ও শীততাপ নিয়ন্ত্রিত কামরা থাকবে। তবে টিকিট বুকিংয়ের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
দীপাবলি-ছটে ১৮ ট্রিপ চালাবে দুই স্পেশাল ট্রেন
Source: Bangla Hunt