বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে প্রাথমিকভাবে এক লাখ আনসার-ভিডিপি সদস্যকে আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। সফিপুর একাডেমিসহ দেশের বিভিন্ন জেলার অবকাঠামো ব্যবহার করে ৬জি ওয়েল্ডিং, ড্রাইভিং, গার্মেন্টস, হসপিটালিটি ও জাপানি ভাষার মতো বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আনসার-ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টকে রিক্রুটিং লাইসেন্স দিয়েছে এবং প্রথম ধাপে প্রশিক্ষিত সদস্য বিদেশে পাঠানো শুরু হয়েছে।
এক লাখ আনসার সদস্যকে দক্ষ জনশক্তি গড়ার পরিকল্পনা
Source: Daily Bangladesh