খুলনা রেল স্টেশন লাগোয়া দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দিয়েছে উগ্রবাদীরা। শুক্রবার বিকেলে ঘটনাটি নজরে আসে। এর আগে গত ১০ অক্টোবর ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির দেওয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপা হয়েছিল। খুলনার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করেনি। ঘটনার পর সমালোচনার ঝড় উঠেছে।
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি, ক্ষোভ
Source: Daily Bangladesh