সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার দুপুরে আয়োজক কমিটি এ সিদ্ধান্ত নিশ্চিত করে জানায়, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটনার আগেই তার সঙ্গে চুক্তি হয়েছিল। সংবাদকর্মীর সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ ও চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ২৮ নভেম্বর খুলশীতে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।
সাংবাদিকদের প্রতিবাদে পরীমণিকে বাদ দিল আয়োজকরা
Source: Daily Bangladesh