এসএসসি মামলা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অপসারণ

এসএসসি মামলা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে অপসারণ

কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) গুরুত্বপূর্ণ মামলা থেকে সরিয়ে দেওয়া হল তৃণমূল কংগ্রেস সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কমিশনের নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিয়ালা তাঁর পরিবর্তে সিনিয়র আইনজীবী ইন্দ্রনীল রায়কে নিয়োগ করেছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই এই পরিবর্তনের জল্পনা চলছিল। মেয়াদোত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগ সংক্রান্ত মামলায় শুক্রবার নতুন আইনজীবীরা সওয়াল করেন। তবে অপসারণের কারণ জানায়নি এসএসসি।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies