ভিনধর্মী যুগলের বিয়ে আটকাতে হুমকি, নিরাপত্তা চেয়ে হাই কোর্টে

ভিনধর্মী যুগলের বিয়ে আটকাতে হুমকি, নিরাপত্তা চেয়ে হাই কোর্টে

হাওড়ার উলুবেড়িয়ায় এক ভিনধর্মী প্রেমিক-প্রেমিকা দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের পর স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি বিয়ে আটকাতে হুমকি, সামাজিক বয়কট ও প্রাণনাশের হুমকি দেয়। পুলিশে অভিযোগ করেও কোনো সুরক্ষা না পাওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আগামী সোমবার মামলার শুনানি, বুধবার বিয়ের দিন নির্ধারিত।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies