বালি ব্রিজে এক লেন বন্ধ, বাস ডাইভার্ট নিবেদিতা সেতুতে

বালি ব্রিজে এক লেন বন্ধ, বাস ডাইভার্ট নিবেদিতা সেতুতে

আগামী সোমবার (২৭ জুলাই) থেকে বিবেকানন্দ সেতুর দিল্লি ও বম্বে রোডমুখী এক লেন বন্ধ রাখা হবে পিডব্লিউডির জরুরি মেরামতির কাজের জন্য। উত্তর কলকাতা ও ডানলপ থেকে ওই রুটে চলাচলকারী সব সরকারি ও বেসরকারি বাসকে বাধ্যতামূলকভাবে নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Source: Dainik Statesman Bengali

Read the live feed on ZapIndies