কেন্দ্রের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে কঠোর অবস্থান নিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সকালে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ অনড় দাবি, এ নিয়ে আলোচনা সম্ভব নয়। সরকার ইতিমধ্যে আন্দোলনকারীদের আইনি ছাড় ও ক্ষতিপূরণের বিষয়ে নীতিগতভাবে একমত হলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড়। এর আগে শুক্রবার দ্বিতীয় দফার বৈঠক হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগ না মানলে আলোচনা নয়: সিজেপি
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies