ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রহ্লাদ জোশী নতুন শিক্ষামন্ত্রী

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রহ্লাদ জোশী নতুন শিক্ষামন্ত্রী

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে তাঁর পদত্যাগ। ক্যাবিনেট মন্ত্রী প্রহ্লাদ জোশীকে শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। জোশী আরএসএস ব্যাকগ্রাউন্ডের বিজেপি নেতা এবং ইতিমধ্যে খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রক সামলাচ্ছেন। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভরত পড়ুয়ারা পদত্যাগকে তাদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies