ভারতের মহাহিসাব নিরীক্ষকের (CAG) রিপোর্টে জানানো হয়েছে, ২০২০ সালের সুপার সাইক্লোন আমফানের ক্ষয়ক্ষতির হিসাব বাড়িয়ে দেখিয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের কাছে প্রায় ৩২,০০০ কোটি টাকা অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছিল। CAG-এর মতে, রাজ্যের মূল্যায়ন ‘অতিরঞ্জিত এবং বাস্তবসম্মত ছিল না’। রাজ্য সরকার NDRF থেকে ৩৫,০১৮ কোটি টাকা চাইলেও কেন্দ্রীয় মূল্যায়নে মাত্র ২,৭০৭.৭ কোটি টাকার সুপারিশ হয়। এছাড়া ক্ষতিগ্রস্ত বাড়ির অনুদান বণ্টনে অসঙ্গতি এবং ৯,২২৬ জনের অ্যাকাউন্টে ১৮ কোটি টাকার একাধিক অর্থপ্রদানের কথাও উঠে এসেছে।
সিএজি রিপোর্টে আমফানে ক্ষয়ক্ষতি ‘অতিরঞ্জিত’ দাবি
Source: Kolkata 24x7
Read the live feed on ZapIndies