কলকাতায় শুক্রবারের ছাত্র-যুব মিছিলে নাশকতা ও হিংসার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে একজন আমহার্স্ট স্ট্রিট থেকে এবং অন্যজন পশ্চিম বর্ধমানের অণ্ডাল থেকে আটক হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে আরও ন'জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, মিছিলে অংশ নেওয়া ৭০ জনের প্রকৃত ছাত্রসমাজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কুখ্যাত দুষ্কৃতী মেটিয়াবুরুজের 'রাজাবাগানের আফরোজ'-এর নাম উল্লেখ করে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কলকাতায় ছাত্র বিক্ষোভের আড়ালে অশান্তি, গ্রেপ্তার ২
Source: Uttar Banga Sambad
Read the live feed on ZapIndies