বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর প্রভাবে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১২ ঘণ্টায় নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। সোমবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস।
বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর হচ্ছে, কমলা সতর্কতা
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies