নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) কলকাতা স্টেশন থেকে মণিপুরের ইম্ফলের বাসিন্দা মহম্মদ জায়েদকে প্রায় এক কিলোগ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে, যার আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক পাঁচ কোটি টাকা। ধৃত দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের একটি মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত, যার যোগাযোগ মায়ানমারের মাদক কারবারিদের সঙ্গে রয়েছে। তদন্তকারীদের দাবি, এই চক্রের পিছনে ‘নারকো টেররিজম’-এর যোগ রয়েছে, যার মাধ্যমে মাদকের অর্থ জঙ্গি সংগঠনের তহবিলে পৌঁছয়।
কলকাতায় ৫ কোটি টাকার হেরোইন-সহ ধৃত মণিপুরের পাচারকারী
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies