অসমে জঙ্গি দমন, পাকিস্তান-যোগে গ্রেফতার ৩

অসমে জঙ্গি দমন, পাকিস্তান-যোগে গ্রেফতার ৩

অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ধুবড়ি, চিরাং ও বরপেটা জেলায় একযোগে অভিযান চালিয়ে পাকিস্তান-ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্কের (এসবিএন) সঙ্গে যুক্ত তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্ক পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর নির্দেশে কাজ করত এবং অনলাইনে উগ্রপন্থী মতাদর্শ ছড়ানো, নতুন সদস্য নিয়োগ ও স্লিপার সেল গড়ে তোলার মতো কাজে সক্রিয় ছিল। ধৃতদের কাছ থেকে মোবাইল ফোন, সিম কার্ড ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies