কলকাতা হাই কোর্ট শনিবার বেলঘরিয়া রেল স্টেশনে উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আগামী ৩১ আগস্ট পর্যন্ত কোনো উচ্ছেদ না করার নির্দেশ দেন। গত ১৪ জুলাই স্টেশন চত্বরে অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিস জারি করেছিল রেল। এর বিরুদ্ধে হাই কোর্টে মামলা করেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পরবর্তী শুনানি ১৩ আগস্ট।
বেলঘরিয়া স্টেশনে উচ্ছেদ স্থগিত, নির্দেশ হাই কোর্টের
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies