অতি গভীর নিম্নচাপ: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সতর্কতা জারি

অতি গভীর নিম্নচাপ: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপ আজ দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies