দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে নিম্নচাপ ঘনীভূত

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, উপকূলে নিম্নচাপ ঘনীভূত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ৭-১১ সেমি বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার বৃষ্টির জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকতে পারে।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies