উপসাগরীয় দেশে তিন বছরে ৮০০ ভারতীয় কর্মীর মৃত্যু

উপসাগরীয় দেশে তিন বছরে ৮০০ ভারতীয় কর্মীর মৃত্যু

বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ৮০০-র বেশি ভারতীয় প্রবাসী নিহত হয়েছেন, যার ৫৫ শতাংশ উপসাগরীয় দেশে। সৌদি আরবে ১৮২, সংযুক্ত আরব আমিরশাহীতে ১২৮ জন মারা গেছেন। সম্প্রতি কাতারে বিস্ফোরণে ১২ ভারতীয়ের মৃত্যু এই উদ্বেগ আরও বাড়িয়েছে। নিরাপত্তা সরঞ্জামের অভাব, চরম তাপমাত্রা ও দীর্ঘ কর্মঘণ্টাকে কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সরকার প্রবাসী সহায়তা কেন্দ্র চালু রাখলেও স্বাস্থ্য ও মানসিক চাপ বড় সমস্যা।

Source: Kolkata 24x7

Read the live feed on ZapIndies