ধর্মতলা অশান্তি: আরও দুই গ্রেফতার, ঘটনাস্থলে পুনর্নির্মাণ

ধর্মতলা অশান্তি: আরও দুই গ্রেফতার, ঘটনাস্থলে পুনর্নির্মাণ

কলকাতার ধর্মতলায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে বাম ছাত্র সংগঠনের মিছিলে অশান্তির ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে ওয়াকার আজম ও জাভেদ আখতার নামে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ঘটনাস্থলে পাঁচ অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের অধিকাংশই সমাজবিরোধী, ছাত্র নন। এখন পর্যন্ত মোট ১৬ জন গ্রেফতার, ১৪ জন পুলিশ হেফাজতে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আরও কয়েকজনের সন্ধান চলছে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies