এনআইএ-র হানা দুর্গাপুরে, ছত্তিশগড় নাশকতা মামলায় গ্রেপ্তার

এনআইএ-র হানা দুর্গাপুরে, ছত্তিশগড় নাশকতা মামলায় গ্রেপ্তার

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এনআইএ-র অভিযানে গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছত্তিশগড়ের একটি নাশকতার ঘটনায় তাঁর নাম জড়িত বলে জানা গিয়েছে। এছাড়া ভুয়ো পাসপোর্ট ও মানবপাচার চক্রের সঙ্গেও তাঁর যোগসূত্র থাকতে পারে বলে সন্দেহ করছে তদন্তকারীরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বয়ানে অসঙ্গতি ধরা পড়ায় গ্রেপ্তার করা হয়। বাড়ি থেকে গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্যও সংগ্রহ করা হয়েছে।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies