আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে অতি গভীর নিম্নচাপটি স্থলভাগে প্রবেশ করবে। এর ফলে সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উপকূলবর্তী অঞ্চলে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গেও বৃষ্টি অব্যাহত থাকবে।
অতি গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies