বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি সোমবার বিকেলে বালেশ্বর ও ক্যানিংয়ের মাঝ দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বালেশ্বর-ক্যানিং উপকূলে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies