কমনওয়েলথ গেমসে রবিবার পুরুষদের ৫৫ কেজি বক্সিংয়ের প্রি-কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের সুমামা রহমানকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন ভারতের জাদুমণি সিং মান্দেংবাম। কার্গিল বিজয় দিবসে এই জয় তিনি শহিদ জওয়ানদের উৎসর্গ করেন। ২২ বছর বয়সি এই বক্সার ভারতের জন্য সোনা জয়ের অঙ্গীকার করেছেন। আগামী মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে নামবেন তিনি।
কার্গিল দিবসে পাকিস্তানকে হারিয়ে শহিদদের শ্রদ্ধা জাদুমণির
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies