বঙ্গোপসাগরের নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলছে। কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, বুধবার থেকে বৃষ্টিপাত কমবে। তবে এল নিনোর প্রভাবে জুলাই শেষে বর্ষার দাপট কমতে পারে বলে আবহাওয়াবিদদের মত। দীঘা, মন্দারমণিতে জলোচ্ছ্বাসে পর্যটকেরা হোটেলবন্দি।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, বুধবার থেকে উন্নতি
Source: Dainik Statesman Bengali
Read the live feed on ZapIndies