মণিপুরের জমি মায়ানমারকে দেওয়ার গুঞ্জনে বিতর্ক

মণিপুরের জমি মায়ানমারকে দেওয়ার গুঞ্জনে বিতর্ক

গত ১৭ জুলাই দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারত সরকার মণিপুরের চান্দেল জেলার সীমান্তবর্তী প্রায় ১.৪ বর্গমাইল এলাকা মায়ানমারের হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এই গুঞ্জনের আবহে মণিপুরের প্রভাবশালী নাগরিক সংগঠন COCOMI কেন্দ্রীয় সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে যে, মণিপুরের এক ইঞ্চি জমিও মায়ানমারের হাতে তুলে দেওয়া হলে রাজ্যজুড়ে তীব্র গণআন্দোলন গড়ে তোলা হবে। সংগঠনের দাবি, মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা তাদের কাছে 'রেড লাইন', এই প্রশ্নে কোনও আপস মেনে নেওয়া হবে না।

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies