নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস

নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস

মঙ্গলবার মধ্যরাতে ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিনিধিদের সঙ্গে সরকারি প্রতিনিধিদের বৈঠকে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আশ্বাস দেওয়া হয়েছে। বৈঠকে বিহার ও আসাম সরকারের জারি করা বিজ্ঞপ্তির কপি তুলে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, এনডিএ শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের সিদ্ধান্ত কার্যকর হবে এবং ভবিষ্যতে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এর আগে দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেছিলেন, সরকার প্রতিশ্রুতি না-মানায় বহু ছাত্রছাত্রী গ্রেপ্তার হয়েছে।

Source: Dainik Statesman Bengali

Read the live feed on ZapIndies