পশ্চিমবঙ্গে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা

পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা’। রাজ্য স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্যসাথীর আওতায় থাকা কিন্তু আয়ুষ্মান ভারতের বাইরে থাকা বাসিন্দারা পাবেন এই প্রকল্পের সুবিধা। প্রতি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা পাবে। পরিবারের সদস্যসংখ্যার কোনো সীমা নেই। আগে থেকে থাকা রোগের চিকিৎসাও আওতাভুক্ত। বিনামূল্যে ব্যক্তিগত স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। আয় ৮ লক্ষ টাকার বেশি বা অন্য স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগীরা এতে থাকবেন না। ৭০ বছরের বেশি বয়সি আয়ুষ্মান বয় বন্দনার সুবিধাভোগীরাও পাবেন না।

Source: News18 Bangla

Read the live feed on ZapIndies