মধ্যরাতে সরকার-সিজেপি বৈঠক, আবার আন্দোলনের হুঁশিয়ারি

মধ্যরাতে সরকার-সিজেপি বৈঠক, আবার আন্দোলনের হুঁশিয়ারি

সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা বৈঠক করল সিজেপি (ককরোচ জনতা পার্টি)। সিজেপি মুখপাত্র সৌরভ দাসের দাবি, বিহার ও অসম সরকারের খসড়া বিজ্ঞপ্তিতে এফআইআর প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা রয়েছে। কেন্দ্র ও অন্যান্য বিজেপি-শাসিত রাজ্যগুলি মঙ্গলবারের মধ্যে একই ধরনের বিজ্ঞপ্তি জারি করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এর আগে সিজেপি প্রতিশ্রুতি না পেলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল।

Source: TV9 Bangla

Read the live feed on ZapIndies