লোকসভায় পরীক্ষা সংক্রান্ত বিল নিয়ে আলোচনায় কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি প্রশ্ন তোলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাস, লাঠিচার্জ, জলকামান ও পেলেট গান ব্যবহারের প্রয়োজন কেন? তিনি বলেন, ‘তারা কি সন্ত্রাসবাদী ছিল?’ ওই সময় তরুণী ছাত্রীদের জামাকাপড় ছিঁড়ে মারধরের ঘটনাও উল্লেখ করেন। প্রিয়ঙ্কার মতে, সরকার যুবসমাজকে ভয় পাচ্ছে এবং তাদের কণ্ঠস্বর দাবিয়ে রাখার চেষ্টা করছে।
প্রশ্নপত্র ফাঁস আন্দোলনে শিক্ষার্থীদের ‘সন্ত্রাসবাদী’ বলছে সরকার?
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies