ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সহকারী কোচ রায়ান টেন ডেসকাটে এবং ফিল্ডিং কোচ টি দিলীপের চুক্তি আর বাড়াচ্ছে না। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, নতুন ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া চলছে এবং দু-তিনটি নাম নিয়ে আলোচনা হচ্ছে। ক্রিকেট মহলে জোর জল্পনা, প্রাক্তন মহিলা দল, ভারত 'এ' ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজ করা শুভদীপ ঘোষ এই পদে এগিয়ে রয়েছেন। আগামী শ্রীলঙ্কা সফরের আগেই তাঁর নাম ঘোষণা হতে পারে।
বিসিসিআইয়ের নতুন ফিল্ডিং কোচ হতে পারেন শুভদীপ ঘোষ
Source: Hindustan Times Bangla
Read the live feed on ZapIndies