দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান ও ঝাড়গ্রামে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়েও বৃষ্টি অব্যাহত থাকবে, কোথাও কোথাও ৭-১১ সেমি ভারী বৃষ্টির সম্ভাবনা।

Source: Bangla Hunt

Read the live feed on ZapIndies