এক্সে এলো আর্থিক পরিষেবা ‘এক্স মানি’

এক্সে এলো আর্থিক পরিষেবা ‘এক্স মানি’

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (সাবেক টুইটার) চালু করল নতুন আর্থিক পরিষেবা ‘এক্স মানি’। আমন্ত্রণ-ভিত্তিক এই পরিষেবায় ব্যবহারকারীরা তাৎক্ষণিক টাকা পাঠাতে, ভিসা ডেবিট কার্ড ব্যবহার করতে এবং জমা অর্থের ওপর বছরে ৬ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। প্রাথমিকভাবে শুধু এক্স প্রিমিয়াম গ্রাহকদের জন্য উন্মুক্ত। ব্যাংকিং পরিকাঠামো সরবরাহ করছে ক্রস রিভার ব্যাংক। এটি ‘এভরিথিং অ্যাপ’ তৈরির মাস্কের পরিকল্পনার অংশ।

Source: The Wall Bengali

Read the live feed on ZapIndies