দুর্নীতি রুখতে নবান্নে চার টোল-ফ্রি হেল্পলাইন চালু

দুর্নীতি রুখতে নবান্নে চার টোল-ফ্রি হেল্পলাইন চালু

দুর্নীতি ও বেআইনি কার্যকলাপ রুখতে রাজ্য সরকার চারটি টোল-ফ্রি হেল্পলাইন চালু করল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বিশেষ কন্ট্রোল রুম উদ্বোধন করে বলেন, কাটমানি (১৫৫৩৩৪), সিন্ডিকেট (১৫৫৩৩৫), বেআইনি রোড ট্যাক্স/টোল (১৫৫৩৩৭) ও বেআইনি মদ (১৫৫৩৩৯) সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা, অভিযোগকারীর পরিচয় গোপন থাকবে।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies