কনীনিকার তোপ: শ্রীলেখার মোদী বিকৃত পোস্টার নিয়ে ‘নির্বুদ্ধিতা’

কনীনিকার তোপ: শ্রীলেখার মোদী বিকৃত পোস্টার নিয়ে ‘নির্বুদ্ধিতা’

অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় টলিপাড়ার সহকর্মী শ্রীলেখা মিত্রের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকৃত পোস্টার নিয়ে ছবি তোলা ‘নির্বুদ্ধিতা’। দিল্লিতে পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে মিছিলে শ্রীলেখা মোদীর বিকৃত কার্টুনের পোস্টার নিয়ে পোজ দেন। কনীনিকা বলেন, দেশের প্রধানমন্ত্রীকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। তিনি আরও বলেন, ‘এতে মোদীর কিছু আসে যায় না, কিন্তু এটা আমাদের ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব নয়।’

Source: Hindustan Times Bangla

Read the live feed on ZapIndies