১৬ অগাস্টের মধ্যে e-KYC বাধ্যতামূলক, নইলে ভর্তুকি বন্ধ

১৬ অগাস্টের মধ্যে e-KYC বাধ্যতামূলক, নইলে ভর্তুকি বন্ধ

সরকারি তেল সংস্থাগুলি জানিয়েছে, ১৬ অগাস্ট ২০২৬-এর মধ্যে আধার-ভিত্তিক e-KYC সম্পূর্ণ না করলে গৃহস্থালির নির্ধারিত দামে LPG সিলিন্ডার বা ভর্তুকি মিলবে না। উজ্জ্বলা যোজনার উপভোক্তারা প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ও সাধারণ গ্রাহকরা ১৯.৫৭ টাকা ভর্তুকি পান। e-KYC না করা গ্রাহকদের বাণিজ্যিক হারে সিলিন্ডার কিনতে হতে পারে, যার দাম ২০০০ টাকার বেশি হতে পারে। পশ্চিমবঙ্গে ২.৭ কোটি গ্রাহকের মধ্যে ২০-২৫% এখনও e-KYC করেনি।

Source: Kolkata 24x7

Read the live feed on ZapIndies