লোকসভায় এক লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, ইথানল মিশ্রিত E20 পেট্রলের কারণে গাড়ির ইঞ্জিনের ক্ষতি বা মাইলেজ কমার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বহু বছর ধরে আইওসিএল, আইআইপি, সিয়াম ও আরএআই-এর যৌথ গবেষণায় দেখা গেছে, BS-VI গাড়িতে E20 ব্যবহারে স্থায়িত্ব বা পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব পড়ে না। পুরনো BS-III গাড়ির ক্ষেত্রে ছোটখাটো যন্ত্রাংশ পরিবর্তনের প্রয়োজন হতে পারে। মাইলেজ কমার দায় চালকের অভ্যাস ও রক্ষণাবেক্ষণের উপরও বর্তায়।
E20 পেট্রলে ইঞ্জিনের ক্ষতি হয় না, সংসদে জানাল কেন্দ্র
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies