মোদীর সভাপতিত্বে সিসিএসের জরুরি বৈঠক জ্বালানি সুরক্ষা নিয়ে

মোদীর সভাপতিত্বে সিসিএসের জরুরি বৈঠক জ্বালানি সুরক্ষা নিয়ে

আরব দুনিয়ার উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারতের জ্বালানি সুরক্ষায় সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সংসদ ভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির (সিসিএস) জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এনএসএ অজিত ডোভাল, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-সহ শীর্ষ মন্ত্রী ও আমলারা উপস্থিত রয়েছেন। অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম, এলপিজি ও এলএনজি আমদানিতে প্রভাব ও আপৎকালীন ব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। বৈঠক শেষে সরকারি বিবৃতি আসতে পারে।

Source: The Wall Bengali

Read the live feed on ZapIndies