কলকাতা হাইকোর্ট বারুইপুর এনকাউন্টার মামলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের থেকে বিস্তারিত হলফনামা তলব করেছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। নাবালিকা ধর্ষণ খুনের প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশি এনকাউন্টার নিয়ে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। আগামী ১৮ আগস্ট পরবর্তী শুনানির আগে জেলা পুলিশ সুপার অরবিন্দ কুমার আনন্দকে হলফনামা জমা দিতে বলা হয়েছে।
বারুইপুর এনকাউন্টার: পুলিশের হলফনামা তলব হাইকোর্টের
Source: Bangla Hunt
Read the live feed on ZapIndies