বিরোধীদের কড়া বার্তা কিরেন রিজিজুর

বিরোধীদের কড়া বার্তা কিরেন রিজিজুর

শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের কটাক্ষ করে বলেন, গুরুত্বপূর্ণ বিল নিয়ে বিতর্কে অংশ নিতে। তাঁর অভিযোগ, বিরোধীরা আলোচনার সুযোগ পেয়েও অংশ নিচ্ছেন না, পরে বাইরে গিয়ে বলছেন যে সরকার আলোচনা ছাড়াই বিল পাশ করিয়ে দিচ্ছে। জন্ম ও মৃত্যু নথিভুক্তিকরণ সংশোধনী বিল পাশের প্রসঙ্গে তিনি বলেন, কংগ্রেস সাংসদদের বারবার আলোচনায় অংশ নিতে অনুরোধ করা হয়েছিল। বিরোধীদের তুমুল হট্টগোলের মধ্যে লোকসভার অধিবেশন সোমবার সকাল ১১টা পর্যন্ত মুলতবি করা হয়।

Source: Asianet Bangla

Read the live feed on ZapIndies