জঙ্গি হামিম মণ্ডলের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করল এসটিএফ। সূত্রের খবর, শাহজাদ গোষ্ঠী, আইএসআই-সহ পাকিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে অর্পিতার সরাসরি যোগাযোগ ছিল। হানি ট্র্যাপ করে নানা ব্যক্তিত্বদের অপহরণের নির্দেশ আসত পাকিস্তান থেকে। এই মামলায় এটিই দ্বিতীয় গ্রেফতারি। আজ বিকেলে এসটিএফের সাংবাদিক বৈঠকে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, পাকিস্তান যোগ থাকার প্রমাণ
Source: The Wall Bengali
Read the live feed on ZapIndies